নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় মুক্তিযোদ্ধাকে মারধর করায় কারাগারে ইউপি সদস্য

সিপ্লাস প্রতিবেদক: লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্র লাল নাথকে মারধরের ঘটনায়   ওসমান গণি নামের এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠান।

গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার চরম্বা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্র লাল নাথকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত চরম্বা ইউনিয় পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওসমান গণিকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসেন মাহবুব বলেন,  শনিবার চরম্বা ইউনিয়নের অতীন্দ্র লাল নাথ নামের একজন বীর মুক্তিযোদ্ধা মারধরের অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে ইউপি সদস্য ওসমান গণিকে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here