Site icon CPLUSBD.COM

লোহাগাড়ায় বেশি দামে চাল বিক্রির করায় ৩৬ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারী হাটে অভিযান চালিয়ে চাউলের দাম বেশি রাখার অপরাধে তিন চাউলের দোকানের কাছ থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।

জানা যায়, উপজেলার পদুয়া তেওয়ারী হাটের নিউ বিসমিল্লাহ অটো রাইস মিল এর মালিক মোঃ জামাল উদ্দিনকে ১৫ হাজার টাকা, মোঃ আইয়ুবের মালিকানাধীন দোকানকে ১৫ হাজার টাকা ও মো: কলিমুল্লার মালকানধীন দোকানকে ৬ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, চালের দাম বেশি রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পণ্য পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামুলক আইন ২০১০এর ৪(১৪) ধারা মতে তিন চালের আড়তদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে লোহাগাড়া থানা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।