সিপ্লাস প্রতিবেদক: লোহাগাড়ায় পারিবারিক কলহের জের ধরে ভাবির ছুরির আঘাতে দেবর খুন হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার(২৩জুন) সন্ধ্যা ৬ টায় লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কুমিরাঘোনা জাঙ্গলি পীর পাড়া এলাকায় এই খুনের ঘটনাটি ঘটে।
নিহতের নাম মো. ইউনুছ (৩৫)। তিনি লোহাগাড়া থানাধীন বড়হাতিয়ার কুমিরাঘোনা এলাকার মৃত আলী আহমদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দিন।
পরে লোহাগাডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতেৱ লাশ বর্তমানে লোহাগাডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে রয়েছে এবং নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে।

