লোহাগাড়ায় ৪শ পিচ ইয়াবাসহ মোহাম্মদ ইসমাঈল(৪২) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ইসমাঈল উপজেলার চরম্বা ইউনিয়নের জমাদার পাড়া এলাকার আবদুস সবুর প্রকাশ শহর মুল্লুকের পুত্র।
সোমবার(২৭ জানায়ারী ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরম্বা মাইজবিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ এর নির্দেশনায় এএসআই জহিরুল ইসলাম নেতৃত্বে একটি পুলিশি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আকটকৃত ইসমাঈল এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা।
সে মাংকি ক্যাপে করে ইয়াবা পাচার করছিল এমন খবর পেয়ে পুলিশ অভিযানে চালিয়ে তাকে আটক করে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

