নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.আব্দুর রব জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী নোহা মাইক্রোবাস পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান। অন্য ২ জন চকরিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।