লোহাগাড়ায় উপজেলার চুনতি বন পুকুর (চট্টগ্রাম কক্সবাজার মহাসড়) এলাকায় মালবাহী ট্রলি খাদে পড়ে চালকসহ ২জন নিহত এবং ১জন আহত হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে বিষয়টি দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি ইয়াছিন আরাফাত নিশ্চিত করেন।
মালবাহী ট্রলিটি দোহাজারী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান।
নিহতরা হলেন চকরিয়া হারবাং কোরবানিয়া ঘোনা এলাকার সুলতান আহমদের পুত্র আবদুল হাকিম(৪৮), মুহাম্মদ ইসমাঈল(৪০)।
আহত চুনতি রহমানিয়া পাড়া এলাকার হামিদ হোসাইনের পুত্র মুহাম্মদ আমিন(৪০)।
স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায় ,লোহাগাড়া হতে ট্রলিটি মালামাল নিয়ে আজিজ নগরের উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি বনপুকুর পাড় এলাকায় ট্রলি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে আবদুল হাকিম প্রাণ হারায়। গুরুতর আহত অবস্হায় ২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাঈলকে মৃত ঘোষণা করেন।
অপরজন আহত মুহাম্মদ আমিনের অবস্হা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চমেকে প্রেরণ করেছেন বলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি চিকিৎসক ডাঃ কেএম আবদুল আল মামুন জানিয়েছেন।








