Site icon CPLUSBD.COM

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক
লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) আটকের পর দুপুরে তাদের দুজনকে চট্টগ্রাম আদলতে সোপর্দ করা হয়।
তারা হলেন, কক্সবাজার রামু উপজেলার মৌলভী পাড়ার ছালামুল্লাহর পুত্র মোরশেদ (২২) একই উপজেলার চাকমারপুল ছালে আহম্মদ পাড়ার শফিউল আলমের পুত্র মুজিবুর রহমান (২১)।
এর আগে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামশুদ্দৌহার নেতৃত্বে পুলিশের একটি টিম রামু এলাকা হতে মোটরসাইকেলসহ মোরশেদকে আটক করে। আটকের পর স্বীকারোক্তি মতে ঈদগাহ এলাকা থেকে মুজিবুর রহমান নামে জড়িত আরো একজনকে আটক করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, মোটরসাইকেল চোরদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তাদেরকেও আটকের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। আটককৃত দুজনের বিরুদ্ধে থানায় চুরির মামলা রুজু করা হয়েছে। তাদের চট্টগ্রাম আদলতে সোপর্দ করা হয়েছে।