সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ (১৮ সেপ্টেম্বর) শনিবার, সকালে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া বালুখালী ৮ নম্বর ক্যাম্পের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ সাদেক (২১), একই উপজেলার কুতুপালং সি ব্লক এর আব্দুর শুক্কুরের ছেলে মোহাম্মদ উল্ল্যাহ (২২) এবং নরসিংদী সদর উপজেলার ভেলানগর ৩ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ আরিফ (২৮)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, শুক্রবার রাতে উল্লেখিত এলাকায় উপ-পরিদর্শক(এসআই) গোলাম কিবরিয়ার সঙ্গীয় ফোর্স একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।








