লোহাগাড়া উপজেলার চুনতিস্থ বনপুকুর এলাকায় (চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে) লরি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইলে আরোহী পলাশ দাশ (৩৫) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকার হরিপদ দাশের পুত্র ও দু’সন্তানের জনক।
ঘটনাটি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার সময় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরফাত। তিনি লোহাগাড়ায় একটি ইলেকট্রনিক্স সামগ্রীর শো-রুমে চাকুরী করতেন।
প্রত্যক্ষদর্শী জানায় ঘটনাস্থলে চট্টগ্রাম শহুরমুখী লরি গাড়ি (চট্টমেট্রো-৮১-১৫২৬) একইমুখী মোটরসাইকেল আরোহীকে পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছেন। লরি গাড়িটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।








