নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় শ্রেণিকক্ষে ছাত্রীর টিকটক ভিডিও ভাইরাল

লোহাগাড়ায় শ্রেণিকক্ষে ছাত্রীর টিকটক ভিডিও ভাইরাল

সিপ্লাস প্রতিবেদক: এবার লোহাগাড়ায় কলেজ ইউনিফর্ম পরিধান করে শ্রেণিকক্ষে গানের সঙ্গে নাচছে এক ছাত্রী। এমন একটি ১৯ সেকেন্ডের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) এই ছাত্রীর টিকটক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

১৯ সেকেন্ডের টিকটক ভিডিওতে দেখা যায়, কলেজের শ্রেণিকক্ষে ওই ছাত্রীর টিকটক ভিডিওতে গানের সাথে নাচা নাচির সময় তার পেছনে শ্রেণিকক্ষের সাদাবোর্ড ও কলেজের নামফলক দেখা যাচ্ছে। এতে স্পষ্ট অক্ষরে দেখা যায়  ‘চুনতি সরকারি মহিলা কলেজ’ এটি লোহাগাড়ার চুনতি ইউনিয়নে অবস্থিত।

এদিকে চুনতি সরকারি মহিলা কলেজের মতো সুনামধন্য প্রতিষ্ঠানে এমন আচরণে হতবাক করেছে পুরো এলাকা জুড়ে। শুধু তা নয় শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা বলেও মনে করছেন অনেকেই।

চুনতি সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু নঈম আজাদ বলেন, টিটটক ভিডিওটি ক্লাস শুরুর আগে করা হতে পারে। ওই ছাত্রীকে সনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here