লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জাহেদুল ইসলামকে মুঠোফোনে প্রণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লোহাগাড়ায় সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি খবর পত্রিকায় প্রকাশিত হলে মুঠোফোনে এ হুমকি দেন। রাতে এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই সাংবাদিক জাহেদুল ইসলাম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং- ১৬৯।
অভিযোগ সূত্রে প্রকাশ, সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ট্রাক ড্রাইভার ও বৈদ্য পরিচয়ে এই ০১৮৬৪- ১৪৯৬ ৯২, ০১৮২০- ৪২৪৫৬৬,০১৮১৮,৩৩৭৯৫৭ এই নং গুলো থেকে তাকে হুমকি প্রদান করা হয়।
এ দিকে, এ ঘটনায় লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভেরর সৃষ্টি হয়। লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম হুমকিদাতাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, চাঁদাবাজদের স্থান লোহাগাড়ায় নেই। তদন্ত স্বাপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








