নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার ( ২৭ জুলাই ) বিকালে উপজেলা আ’লীগের কার্যালয়ে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুবায়ের।

প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে ও সম্পাদক হুমায়ূন কবির ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সাদ্দামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া ফারুক,আ’লীগ নেতা শহীদুল কবির সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ, হারুনর রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ কামাল উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন অভি, চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক রুবেল, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ উদ্দিন, ইকবাল হোসাইন, সাজ্জাদ হোসাইন, মাইন উদ্দীনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। তৃণমূলে দলকে শক্তিশালী করার জন্য সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি, আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সংগঠনটি কাজ যাচ্ছে ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।