লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকান এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জনান, যুবতী মানসিক ভারসাম্যহীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময়ে অজ্ঞাত এই মহিলা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।অথবা কেউ হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।লাশের পায়ে আঘাতের চিহ্ন আছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ ও দোহাজারী হাইওয়ে থানার পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদর বলেন, এলাকাবাসী দেখে খবর দিলে লাশটি উদ্ধার করি । লাশ বর্তমানে দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

