নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় হাইয়েস’র ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে বুধবার ( অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হাইয়েস` ধাক্কায় মো.জাহেদুল ইসলাম (১২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে

সে সাতকানিয়া উপজেলার বাজালিয়া পুরানগড় এলাকার মুহাম্মদ ইদ্রিসের পুত্র এবং পদুয়া হেফায়েতুল ইসলাম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী

সরেজমিন গিয়ে জানা যায়, নিহত জাহেদ ঠাকুরদিঘী স্টেশন হতে নাস্তা করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে রাস্তা পারাপারের সময় হাইয়েস জোরেশোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মুহাম্মদ বেলাল এটিএসআই মুহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন

দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মুহাম্মদ বেলাল বলেন, ঘাতক বাসটি চালকসহ আটক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মাদ্রাসার প্রাঙ্গণে রয়েছে