নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালো স্বামী

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিনু আরা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়েছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

তবে হত্যা নাকি আত্মহত্যা সেটি এখনো জানা যায়নি । নিহত গৃহবধূ কলাউজান ইউনিয়নের বাংলাবাজার মিয়াজি পাড়ার আবদুল জাব্বারের স্ত্রী ও এক সন্তানের জননী।

নিহত গৃহবধুর ভাবী রোজিনা আকতার জানান, বিকাল ৫ টার দিকে মিনু আরা বেগমের স্বামী আমাদেরকে ফোন করে জানান, মিনু আরা বেগম গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে৷ লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

খবর পেয়ে আমরা হাসপাতালে এসে দেখি মিনু আরা বেগমের লাশ পড়ে আছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আসেন।

তিনি আরো বলেন, পারিবারিক কলহের জের ধরে মিনু আরা বেগমকে আগেও অনেক মারধর করত বলে অভিযোগ করেন।

ইউপি সদস্য মমতাজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এই নিয়ে সামজিক ভাবে অনেক সালিশও হয়েছিল।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা জানান বিকেল ৫ টার দিকে হাসপাতালে নিহত ওই গৃহবধূর লাশ নিয়ে আসে। পরে আমরা থানা পুলিশকে খবর দিয়।

এব্যাপারে অভিযুক্ত স্বামী আবদুল জাব্বের সাথে যোগাযোগ করতে চাইলে মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। লোহাগাড়া থানার এস আই পার্থ সারথী হাওলাদার বলেন খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here