লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকা থেকে মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা কক্সবাজার ঈদগাহ ভিলিজার পাড়ার মৃত নাজির হোসেনের পুত্র শামশুল আলম (৪৫), ঈদগাহ জাগির পাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম (৩০) ও একই এলাকার রফিক প্রকাশ বোবা রফিকের স্ত্রী ছালেহা বেগম (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক, এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি হাইয়েস গাড়িতে তাদের শরীরে তল্লাসী চালিয়ে ১২ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের ৩জনকে সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।








