লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৪মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট, ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার আলী আহম্মদের পুত্র ইব্রাহীম(২২), কক্সবাজার সদরের ইসলামপুর এলাকার রশিদ আহমদের পুত্র জাহেদ হোসেন(২২), ঢাকা গোলশান ছোলমাইদ পুর্ব পাড়ার মহির উদ্দিনের পুত্র মনির হোসেন(৩২) ও পশ্চিম কলাউজান করাইল্যা পুকুর পাড় চাচী রাম কান্তি নাথের পুত্র সজিব কান্তি নাথ(৩০)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টায় ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে হতে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ইব্রাহীম,জাহেদ, মনিরের কাছ থেকে ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা ০৯নং ওয়ার্ড গরম মসজিদ এর সামনে টংকাবতী সড়কে উপর অভিযান চালিয়ে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সজীব কান্তি নাথকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ০২টি মামলা রুজু করা হয়েছে।আজ ১১সেপ্টেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।








