নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

সিপ্লাস প্রতিবেদক: লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ-সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার দিনগত রাতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুজন হলেন- গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার উত্তর ঘাগোয়া মিয়া এলাকার মৃত নান্নু মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া ও ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী জোড়া খাম্বা এলাকার মোহাম্মদ হাজী মনিরুল ইসলামের পুত্র মোহাম্মদ নেছার আহমেদ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে পৃথক দুটি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় উজ্জ্বল মিয়া ও নেছার আহমেদকে। এইসময় তাদের কাছ থেকে ৩ হাজার ও ১২ হাজার ইয়াবাসহ ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here