নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ আটক ২

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১১ জানুয়ারি (সোমবার) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ অভিযান চালায় লোহাগাড়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন- ঝালকাঠি জেলার রামচন্দ্রপুর থানার মো. রাকিব ও কিশোরগঞ্জ’ জেলার ভৈরব থানার বিল্লাল মিয়া।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ জানান , গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এস আই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সোমবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের উপজেলা গেইট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. রাকিব নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অভিযানে ইয়াবা পরিবহণের কাজে ব্যবহার করা একটি ক্যাভার্ড ভ্যান জব্দ করা হয়।

অপর একটি অভিযানে, একই এলাকায় ৫ হাজার পিস ইয়াবাসহ বিল্লাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে ইয়াবা পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের সকালে চট্টগ্রামে আদালতে প্রেরণ করা হয়েছে।