Site icon CPLUSBD.COM

লোহাগাড়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

লোহাগাড়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক করেছেন পুলিশ।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়ার পিএমখালীর ইউনিয়নের আব্দুস শুক্কুরের পুত্র আব্দুল আজিজ (২১), একই উপজেলার শীলের ছড়া এলাকার মৃত মীর মুহাম্মদ পুত্র মো: কামাল (২৮)।

গত রাত ১০ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জার অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে তাদের চট্টগ্রাম আদলতে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার এস আই গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে দুইজন লোহাগাড়ার দিকে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে চেক বসিয়ে অভিযান পরিচালনা করি। এসময় ১০ হাজার পিচ ইয়াবাসহ আবদুল আজিজ আটক করি। একই দিনে অপর আরেকটি অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ কামালকে আটক করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন , থানা পুলিশের নিয়মিত অভিযানে প্রতিদিন ইয়াবাসহ আটক হচ্ছে মাদককারবারীরা। আটককৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়তে পারেন: