Site icon CPLUSBD.COM

লোহাগাড়ায় ২ ডাকাত আটক ; অস্ত্র ও কাতুর্জ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরী অস্ত্র,৩ রাউন্ড কাতুর্জসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার ( ১১ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় ডাকাতির প্রয়োজনীয় সরঞ্জাম ১টি দা, ছুরি, কিরিচ , তালা কাটার যন্ত্র, সাবাল ও ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বাঁশখালী উপজেলার গন্ডামারা গ্রামের চরপাড়ার লোকমান (৩০) ও কর্ণফুলী উপজেলার জুলদা এলাকার মামুন (৩০)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহামুদ বলেন, আটককৃত দুই ডাকাত মিনি ট্রাকে করে লোহাগাড়ায় ডাকাতি করতে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও কাতুর্জসহ দুই ডাকাতকে আটক করে। এসময় ডাকাতির প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়।

এব্যাপারে লোহাগাড়া থানার অস্ত্র, পুলিশকে আঘাত ও ডাকাতি প্রস্তুতি আইনে পৃথক ৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আজ সকালে চট্টগ্রাম আদলতে পাঠানো হয়েছে।