সিপ্লাস প্রতিবেদক: লোহাগাড়া উপজেলায় ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার ( ২১ ডিসেম্বর) দুপুর থেকে এ অভিযান চলে।
পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া অবৈধ ইটভাটাসমূহে ১.পশ্চিম কলাউজানের পেটানশাহ ব্রিকস ও খাজা ব্রিকস, পদুয়া এলাকার বার আউলিয়া ব্রিকস এবং চুনতি ব্রিকস ম্যানু: নামে এ চারটি ইটভাটাকে।
এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক ও মহানগর কার্যালয়ের পরিচালক, জেলা কার্যালয়ের উপপরিচালক, পুলিশ, RAB-7, ফায়ার সার্ভিস ও বন বিভাগ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।








