লোহাগাড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবকে আটক করেছেন পুলিশ।
আটক নিতাই মল্লিক লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ের জমদার পাড়া হিন্দু বাড়ি মৃত নিমল মল্লিকের ছেলে।
শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের বনা পুকুরের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার দিনে চরম্বার বনা পুকুর পাড় এলাকায় ওই স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি যাচ্ছিল । বাড়ি ফেরার পথে নিতাই মল্লিক ওই ছাত্রীর মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার এবং যুবককে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামী ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি, আসামী ও ভিকটিম থানায় রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ঘটনার সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








