লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় ৮হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত নারী ইয়াবা বিক্রেতা কক্সবাজার জেলার টেকনাফ নাইটং পাড়া মৃত ইছহাকের কন্যা কহিনুর আকতার(৪৩)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১টার দিকে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত নারী মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।








