লোহাগাড়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লোহাগাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় যুবদল।
সোমবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় টিমের পর্যালােচনা শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মােহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মােহাম্মদ আজগর ৩১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কমিটিতে সাব্বির আহমেদকে আহ্বায়ক ও আবু তালেব রুবেলকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ আকাশ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মো. জাহাঙ্গীর আলম, মো. হেলাল উদ্দিন, মো. সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন চৌধুরী, আহমদুর রহমান, রাশেদুল হক, তাজ উদ্দিন আল নাজির, সাহেদুল কবির ইবনু, মো. মুসলিম উদ্দিন, সদস্য যথাক্রমে মো. নজরুল ইসলাম, মমতাজুর রহমান, মো. বেলাল হোসাইন রানা, মো. মোরশেদুল আলম, মো. শাহ আলম, কবির আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী, সমিরন দাস, শওকত হোসেন আলী খান, জিয়াবুল হোসেন, হাফেজ আহমদ ডিয়ার, আরাফাত মো. অহিউল্লাহ, মো. আবুল বশর, মো. দিদারুল আলম, মো. ফরিদুল আলম, ইশফাক উদ্দিন ইভু, আরিফুল ইসলাম, মো. লেয়াকত হোসেন ও তারিকুল হক।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

