Site icon CPLUSBD.COM

লোহাগাড়া থানার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে।

২৭ অক্টোবর বিকেল ৪টায় লোহাগাড়া উপজেলা সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন সম্প্রীতি ফু্টবল একাদশ বনাম যুব ফুটবল একাদশ। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানু্জ্জামান মোল্যা,স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন,প্রীতি ফুটবল ম্যাচের স্পন্সর, এম এ আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবদুল আজিজ,রাজনীতিবীদ ও সমাজসেবক আখতার হোসাইন চৌধুরী,চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান,যুবলীগ নেতা আমিনুল হক মামুন,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ আবু বক্কর,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক।

খেলা পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সমশুল আলম। খেলায় ধারাভাষ্যকার ছিলেন বান্দরবান জেলা স্টেডিয়ামের ধারাভাষ্যকার, বান্দরবানের কৃতি সন্তান,সাবেক ফুটবলার মাহফুজুর রশিদ বাচ্চু। যুব ফুটবল একাদশের পক্ষে অধিনায়ক সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা এবং সম্প্রীতি ফুটবল একাদশের পক্ষে অধিনায়ক লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম দায়িত্ব পালন করেন।

খেলা শেষে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ম্যান অব ম্যাচ হিসেবে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামকে পুরুষ্কৃত করেন। এছাড়াও প্রীতি ম্যাচে লোহাগাড়া থানার কর্মরত সকল পুলিশ অফিসার ও কন্সটেবলগণ উপস্হিত ছিলেন।