Site icon CPLUSBD.COM

লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব ঈদ পুর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রেমিটেন্স যোদ্ধা ভাইদের অভিবাবক খ্যাত প্রাণের সংগঠন “প্রবাসীদের কল্যাণে আমরা…” এ শ্লোগান নিয়ে গঠিত লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব আহবায়ক কমিটি সাধারণ সভা ও ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মক্কা নগরীর সকিয়া একটি হল রুমে লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব আহবায়ক মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে শুরুতে কোরাআন তেলোয়াত করেন সংগঠনের সদস্য মোঃ শফিকুল ইসলাস। এ ঈদ পুর্ণমিলনী ও সাধারণ সভায় চলিতে বছরের ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের বিগত ও চলামান কার্যক্রম বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী।

এ আহবায়ক কমিটি সাধারণ সাধারণ সভা ও ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সিনিয়র যুগ্ন-আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ন-আহবায়ক মুহাম্মদ লোকমান হাকিম, যুগ্ন-আহবায়ক জাকের উল্লাহ বাচ্চু, যুগ্ন-আহবায়ক তারেক আজিজ চৌধুরী, যুগ্ন-আহবায়ক ফয়েজ আহমদ চৌধুরী, যুগ্ন-আহবায়ক মোঃ নুরুল আমিন ও আহবায়ক কমিটি উপদেষ্টা সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন, হাজ্বী আবদুর রশিদ।

এ সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব আহবায়ক কমিটি সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, আবদুস সবুর বিন মনির, মুহাম্মদ শাহজাহান, জিয়া উদ্দিন চৌধুরী, মোঃ রাসেল উদ্দিন, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম আদিফ ও মুহাম্মদ তানজিন প্রমুখ।

এছাড়াও এ ঈদ পুর্ণমিলনী ও সাধারণ সভায় লোহাগাড়া উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। শেষে, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরবের সদস্যসহ সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সুস্থতা ও সংগঠনের সু-র্দীঘও কামনা করে দেশ ও জাতির কল্যাণে এবং মহামারিতে নিহত সকলের স্মরণে দোয়া করে মোনাজাত করেন হাফেজ মুহাম্মদ লোকমান হাকিম।