নিউজটি শেয়ার করুন

ল্যাবএইড হাসপাতালের ৬ তলা থেকে পড়ে করোনায় আক্রান্ত বিদেশির মৃত্যু

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল ভবন থেকে পড়ে গিয়ে এক বিদেশির মৃত্যু হয়েছে।

নিহত মিখাইল স্টেলমাখ (২৯) বেলারুশ নাগরিক। তিনি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ছিলেন।

রোববার ভোরে ল্যাবএইড হাসপাতালে এঘটনা ঘটে বলে ধানমণ্ডি থানার ওসি একরাম আলী মিয়া জানিয়েছেন।

তিনি বলেন, “গত ২৫ অগাস্ট  করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর পরীক্ষায় একবার তার কোভিড-১৯ নেগেটিভ আসার পর আবার পজেটিভ আসে। এনিয়ে তিনি হতাশায় ছিলেন।

“এই হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। একটি টেবিল নিয়ে ছয়তলার বাথরুমের জানালার কাছে গিয়ে থাই গ্লাস সরিয়ে তিনি লাফিয়ে পড়েন।”

তিনি বলেন, রাতে তার লাশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বজনসহ তার দেশের সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।