নিউজটি শেয়ার করুন

শঙ্খ নদীতে পোল্ট্রি ফার্মের বর্জ্য, ইউপি চেয়ারম্যানকে ৯ লাখ টাকা জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: বাঁশখালীতে দুটি পোল্ট্রি ফার্মের বর্জ্য শঙ্খ নদীতে ফেলায় পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনের মালিকানাধীন দুটি খামারকে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

পরিবেশে ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ ধারায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানা করা পোল্ট্রি ফার্ম দুটি হচ্ছে মেসার্স ঝিনুক পোল্ট্রি এন্ড নবায়ন প্রকল্প এবং মেসার্স ঝিনুক পোল্ট্রি-২।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, পোল্ট্রি ফার্মের বর্জ্য শঙ্খ নদীতে ফেলায় এ দুটি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আনাদায়ে এ দুটি পোল্ট্রি ফার্মের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করবে পরিবেশ অধিদপ্তর।

উল্লেখ্য, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনের মালিকানাধীন পোল্ট্রি খামারের বর্জ্য শঙ্খ নদীতে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

এছাড়া তার খামারের বর্জ্যের গন্ধে এলাকা দূষণ করার কারণে বেশ কয়েকবার মানববন্ধন হয়েছিল।