নিউজটি শেয়ার করুন

শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ: জুবলী রোডের ব্যবসায়ী হায়দার আলী ঢাকায় গ্রেফতার

জুবলী রোডের ব্যবসায়ী হায়দার আলী ঢাকায় গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকায়ও ঢেকে রাখতে পারলেন না নিজেকে। প্রায় ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতারী পরোয়ানাভুক্ত চট্টগ্রাম নগরীর জুবলী রোডের এক ব্যবসায়ীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম হোসাইন হায়দার আলী। তিনি নগরীর জুবলী রোডের মেসার্স জুবলী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক। তার পিতার নাম মরহুম হায়দার আলী জিওয়ানী। তার বাসা নগরীর আবেদীন কলোনীর সিফাত-ই-হায়দার মঞ্জিল।

শুক্রবার(১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি এবং প্রতিষ্ঠান চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন হওয়ায় তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানায়, হায়দার আলী বিগত ২০১২ইং সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করে  আত্মগোপন করে। বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর মামলা দায়ের করলে উক্ত মামলাগুলোর বিচার কার্যশেষে আদালত বিভিন্ন মামলায় প্রায় ১০০ কোটি টাকার অর্থদন্ড প্রদান করে এবং আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে।

পুলিশ আরো জানায়, হায়দার আলী উক্ত টাকা আত্মসাৎ করে ঢাকায় গিয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ বসবাস শুরু করে। তিনি সাজা ভোগ না করার জন্য বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকেন। বিভিন্ন ব্যাংক থেকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করে তিনি উক্ত টাকা দিয়ে ঢাকায় একটি অভিজাত বাড়ি বানান। সে বাড়িতে তার পরিবার সহ বসবাস করে এবং বিলাসবহুল জীবনযাপন করছিলেন।

হায়দার আলীকে ধরতে অভিযানে অংশ নেন চট্টগ্রামের কোতোয়ালী থানার এএসআই সাইফুল আলম, এএসআই রণেশ বড়ুয়া, এসআই মোঃ জুবায়ের মৃধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here