নিউজটি শেয়ার করুন

শনিবার থেকে প্রধানমন্ত্রীর উপহারের বাসে চড়ে স্কুলে যাবে বন্দরনগরীর শিক্ষার্থীরা

শনিবার থেকে প্রধানমন্ত্রীর উপহারের বাসে চড়ে স্কুলে যাবে বন্দরনগরীর শিক্ষার্থীরা

সিপ্লাস প্রতিবেদক: দীর্ঘ ১৮ মাস পর আগামী শনিবার(১৮ সেপ্টেম্বর) থেকে প্রধানমন্ত্রীর উপহারের বাসে চড়ে স্কুলে যাবে বন্দরনগরীর শিক্ষার্থীরা

এই দিন থেকে ১০টি দ্বিতল বাস শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে নিয়ে যাবে।

দীর্ঘ ১৮ মাস হাটহাজারী উপজেলার নতুনপাড়া বিআরটিসি বাস ডিপোতে পড়ে ছিল এসব বাস।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মারুফ উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

মো. মাহমুদ উল্লাহ মারুফ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এই বাস সার্ভিস চালুর দায়িত্বে রয়েছেন।

মো. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, দীর্ঘ ১৮ মাস পর স্কুল খোলার খবরে শিক্ষার্থীদের জন্য বাস চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা রোববার বিআরটিসি ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। আগামী শনিবার থেকে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বাসগুলো চলাচল করবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১০টি দ্বিতল বাস চালু করে বিআরটিসি।

আরো পড়তে পারেন:

চমেকের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

সীতাকুণ্ডে মাদার স্টিল শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here