নিউজটি শেয়ার করুন

শনিবার দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সিপ্লাস প্রতিবেদক: আগামীকাল শনিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্ধ থাকবে যান চলাচল। সীতাকুন্ডের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজের ডেকবিম বসানোর জন্য সড়ক ও জনপদ বিভাগ এই দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের তত্ত‌্বাবধায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, ‘ডেকবিম তোলার সময় যেন কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্যই ওই সময় মহাসড়কে বন্ধ রাখা হবে যানচলাচল। যান চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে অসুবিধা সৃষ্টির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই ফুটওভার ব্রিজের কাজ গত মে মাসে শুরু হয়েছে। আগামীকাল ডেকবিম তোলার পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here