সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওরিয়েন্ট ব্রেড-এর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা শনিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে।
বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করবেন ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নান্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান বি এম শোয়েব।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী বনাম টিম হ্যান্ডবল ঢাকার মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সোয়া ৬টায় দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।
এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এবং টিম হ্যান্ডবল ঢাকা।

