নিউজটি শেয়ার করুন

শব্দ দূষণের অভিযোগে চট্টগ্রামে ১৬ যানবাহনকে জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: শব্দ দূষণের অভিযোগে বন্দরনগরী চট্টগ্রামে ১৬ যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার(৩১ আগস্ট) সকালে নগরীর আকবর শাহ থানা এলাকায় অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর পরিচালক মো. নুরুল্লাহ নুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যানবাহন ও একটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আকবর শাহ এলাকায় বিভিন্ন যানবাহনের হর্নের মানমাত্রা পরীক্ষা করা হয়। এসময় যেসব যানবাহনের নিধারিত মানমাত্রার বেশি শব্দ পাওয়া গেছে তাদের জরিমানা করা হয়।

“শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুসারে ১৬ গাড়ি ও একটি প্রতিষ্ঠানকে এসব জরিমানা করা হয়েছে।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here