নিউজটি শেয়ার করুন

শব্দ ‍দূষণ রোধে সিএমপি’র আদেশ: ধর্মীয় অনুষ্ঠান নিষেধাজ্ঞার বাইরে

শব্দ দূষণ রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আদেশ জারি করেছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়।

এতে উল্লেখ করা হয়, শব্দ দূষণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। উচ্চ মাত্রার শব্দ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করে। যা জনদুর্ভোগেরও কারণ।

তাই ১৯৭৮ সালের সিএমপি’র অধ্যাদেশের ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম মহানগরীর সকল স্থান ও যানবাহনে সকল প্রকাশ উচ্চমাত্রার শব্দ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার, কন্ঠ বা বাদ্যযন্ত্রের সাহায্যে গান বাজনা ও অন্যান্য শব্দের শক্তি বৃদ্ধি করার জন্য মাইক্রোফোন, লাউড স্পিকার, অন্য যে কোন প্রক্রিয়ায় উচ্চ শব্দ উৎপাদন, যে কোন প্রা্ঙ্গনে যে কোন ব্যবসায় বা নির্মাণ কাজের সময় বিকট শব্দ উৎপাদন, বিনা কারণে হর্ণ বাজানো, হাইড্রোলিক হর্ণ-এর ব্যবহার, রেসিং কার, রেসিং মোটর সাইকেল ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করছি।

তবে ধর্মীয় অনুষ্ঠানে শব্দযন্ত্র এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে সাইরেনের ব্যবহার এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ প্রসঙ্গে এডভোকেট আবুল ফয়েজ বলেন, সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় ধর্মীয় অনুষ্ঠানের নামে। সিএমপির আদেশে ধর্মীয় অনুষ্ঠানে শব্দযন্ত্রের ব্যবহারের কোন নির্দেশনা না থাকা দু:খজনক। আদেশে ধর্মীয় অনুষ্ঠানে রাত কয়টা পর্যন্ত শব্দযন্ত্র ব্যবহার করা যাবে তা উল্লেখ করা হয়নি। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান স্থলের বাইরে শব্দ যন্ত্রের ব্যবহারে কোন নিষেধাজ্ঞা রাখা হয়নি।