কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশে,পাচঁ লাখ টাকার অবৈধ কাঠভর্তি কাভার ভ্যান জব্দ।
বুধবার(২৯ জুলাই) সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল-মামুন এর তত্ত্বাবধানে বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর রঞ্জন সাহা এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বনকর্মী গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে, ককসবাজারের লিংরোড় এলাকা থেকে অবৈধ বনজদ্রব পরিবহনকালে বিপুল পরিমান অবৈধ কাঠের আসবাব পত্রসহ একটি কভারভ্যান (যাহা চট্ট-মেট্ট- ট ১১-৫২৯৬) জব্দ করেছে।
জব্দকৃত বিবিধ প্রজাতির আসবাবপত্রের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকার মতো হবে বলে জানিয়েছেন বনবিভাগ। রেন্জ কর্মকর্তা একেএম আতাইলাহী জানান, জব্দকৃত মালামালসহ গাড়ির রিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








