সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে ‘শহিদ মহিম স্মৃতি সংসদ’ এ উদ্যোগে ছাত্রলীগের কেন্দ্রিয় নির্বাহী সংসদের সাবেক উপ-পাঠাগার সম্পাদক ও ওমর গনি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিনের ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিল নাজমুল হাসান ডিউক, হাসান মুরাদ বিপ্লব, গিয়াসউদ্দিনসহ অনেকেই।
বক্তরা বলেন, চট্টগ্রামে স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও নৈরাজ্যের বিরুদ্ধে শহীদ মহিম উদ্দিন সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তার ত্যাগ, আদর্শ ও নিষ্ঠার রাজনীতি থেকে শিক্ষা নিয়ে বর্তমান ছাত্রসমাজকে এগিয়ে যেতে হবে।








