কক্সবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্কুলের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম।
এ সময় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, আ’লীগ সাধারন সম্পাদক বাহাদুর হক, সিনিয়র শিক্ষক মুমিনুল হক চৌধুরী, ছৈয়দ আকবর, এনামুল হক, নাছির উদ্দীন মুনিরী, আবু বক্কর, পিযুষ কান্তি শর্মা, মীর মোহাম্মদ জুনাইদ, মিজানুর রহমান, তড়িৎ দত্ত, মোহাম্মদ ইমরান, কাজী আফফান, আবু সাঈদসহ শিক্ষক কর্মচারীরা।
এ সময় আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, অমর একুশের প্রথম প্রহরে আমি সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
আন্দোলন, সংগ্রাম ও জীবন বাজি রাখার মধ্য দিয়ে আমরা আমাদের ভাষাকে রক্ষা করেছি। বাংলা ভাষার মান-মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
এরপর বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের আলোচনা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম.এম মুমিনুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সৈয়দ আকবর, আবু বকর ছিদ্দিক, মিজানুর রহমান, ওবাইদুল হক ও কাজী মোহাম্মদ আফফান প্রমুখ।








