বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীর শাকপুরায় অগ্নিকান্ডের ঘটনায় ৪ বসতঘর ভস্মীভূত হয়েছে।
উপজেলার ৪নং শাকপুরার ৬নং ওয়ার্ডের রসহরি মহাজন বাড়ী প্রকাশ ইউপি মেম্বার হিমেল চৌধুরীর বাড়ীতে মঙ্গলবার( ১ ডিসেম্বর) ৮টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন ডাঃ বিমল কান্তি চৌধুরী, দেবাশীষ চৌধুরী, রুবেল চৌধুরী, বিপ্লব চৌধুরীর পরিবার। ইউপি মেম্বার হিমেল চৌধুরী বাবু জানান-বৈদ্যুতিক সট সার্কিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এসময় বোয়ালখালী দমকল বাহিনীকে খবর দিলে তারা দ্রুত গতিতে এসে আগুন নিয়ন্ত্রন করলেও আগুনের লেরিহান শিখায় আমাদের পরিবারের পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র, জায়গা- জমির কাগজ, ব্যাংক বীমার দলিলপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
এসময় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে মোঃ এনাম,মোঃ জাকের, রাজু চৌধুরীসহ কয়েকজন আহত হয়েছে।
এদিকে খবর পেয়ে বুধবার(২ডিসেম্বর) সকালে ৪নং শাকপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় মোঃ আবদুল মান্নান মোনাফ,ইউপি সচিব বাবু নির্মল চন্দ্র দাশ, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লেখক-কীর্তনশিল্পী-ডাককর্মকর্তা সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক অধীর বড়ুয়া, যুবলীগ নেতা গ্রাম ডাক্তার সৌরভ বড়ুয়া মামুন, হাজী নুরুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতা বাবু অনিশ বড়ুয়া, অন্তর বড়ুয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।








