বোয়ালখালী প্রতিনিধি: শাকপুরা লালচাঁদ বিহার প্রাঙ্গনে এলাকার গরীব দুঃখী মানুষের সুপরিচিত সেচ্ছাসেবী সংগঠন ‘ ক্ষুদ্র প্রয়াস কল্যাণ সমিতি’র উদ্যোগে স্থানীয় প্রায় অর্ধ শতাধিক নিম্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মাঝে করোনা সৃষ্ট সমস্যার আলোকে খাদ্য সামগ্রীর উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার( ২১ এপ্রিল) সকাল ১০ টায় এ কার্যক্রম উদ্বোধন করেন- শাকপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল স্থবির।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্কৃতি ব্যক্তিত্ব চানক্য বড়ুয়া, কীতর্নশিল্পী তরুন বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, লালচাঁদ বিহার কমিটির সহ সাধারণ সম্পাদক সত্যজিৎ বড়ুয়া সত্য, সমাজকর্মী শংকর বড়ুয়া, গ্রাম পুলিশ মানিক বড়ুয়া বাদশা প্রমুখ। মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘের সার্বিক সহযোগিতায় এ খাদ্য সামগ্রীর উপহার বিতরণ কালে ক্ষুদ্র প্রয়াস কল্যাণ সমিতির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষক রয়েল বড়ুয়া, বিপন বড়ুয়া।
নিম্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মাঝে এ সামান্য খাদ্য সামগ্রীর উপহার বিতরণ করতে পেরে প্রয়াস ক্ষুদ্র সমিতির অন্যতম কর্মকর্তা (বিদেশ ও স্ব স্ব কর্মস্থলে থাকা) সোমেন বড়ুয়া ও রোমেন বড়ুয়া সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

