নিউজটি শেয়ার করুন

শাকপুরায় শহীদ রমেশ ভিটের ১ বসতঘর পুড়ে ছাই

বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা বড়ুয়ার টেকস্থ শহীদ রমেশ ভিটের অশোক বড়ুয়ার বসত সম্পূর্ণ পড়ে ছাই হয়ে গেছে।

৫ অক্টোবর দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকান্ড ঘটে।

এতে মূল্যবান জিনিষপত্রসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।

সরেজমিনে পরিদর্শন পূর্বক ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা যায় – অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকার শত শত যুবসমাজ ছুঁটে এসে ঘন বসতিপূর্ণ এ ভিটের অন্য ৮/১০ টি পরিবারকে এ ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করে। ফলে বড় ধরনের দূর্ঘটনা থেকে এলাকাটি রক্ষা পেলেও শহীদ রমেশের মূল ভিটের উপর বসবাসরত মৃত মনিন্দ্র লাল বড়ুয়ার দুস্থ ছেলে অশোক বড়ুয়ার পরিবারটি আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়।

সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি। এদিকে খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, ইউপি সদস্য অরুন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের হাতে প্রাথমিত ভাবে নগদ টাকা প্রদান করে সংশ্লিষ্ট সরকারী দপ্তরের মাধ্যমে আরো সহায়তার অাশ্বাস প্রদান করেন।

এদিকে খবর পেয়ে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যকরী সভাপতি ব্যাংকার দুলাল বড়ুয়া, সহ- সভাপতি রাজবিহারী বড়ুয়া, সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্মসাধারন সম্পাদক অধীর বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল বড়ুয়া, সহ- প্রচার সম্পাদক বাবুল বড়ুয়া, সহ অর্থ সম্পাদক রাহুল বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটরাস্থল পরিদর্শন করে ক্ষতি গ্রস্থ পরিবারে প্রাথমিক ভাবে কিছু ত্রাণ সামগ্রী( ভোগ্যপণ্য) ও নগদ টাকা তুলে দেন। ক্ষতি গ্রস্থ পরিবারের দুস্থকর্তা অশোক বড়ুয়া জানান- অর্থভাবে থাকলেও ২ কন্যা সন্তানকে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করার দেখভাল করে কোন রকমে দিনের খাবার দিনে আয় হরে খাচ্ছি।

এরই মধ্যে এ ভয়াবহ অগ্নিকান্ডে আমার সর্বস্ব কেড়ে নেয়া হয়েছে। এখন আমি পরিবার পরিজন নিয়ে চোখে অন্ধকার দেখছি।