বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলা শাকপুরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে শাকপুরা ইউনিয়ন পরিষদের হলরুমে শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনছুর আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এস,এম সেলিম, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম,রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান রানা, ইউনিয়ন শাকপুরা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আবদুর রউফ, সাইফুল ইসলাম, জরাদ্দর্ন চৌধুরী রঘু, আরিফুল ইসলাম রুবেল, এতে বক্তব্য রাখেন,আওয়ামী লীগনেতা আবুল হাশেম, যুবলীগনেতা শহিদুল ইসলাম,প্রদীপ দে,এ কে খান, জসিম উদ্দিন আলম, সাদেক হোসেন, রনি চৌধুরী, ছাত্রলীগনেতা লব চক্রবর্তী প্রমূখ।
এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন, মহান বিজয় দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্যে বক্তারা বলেন, আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছে।
আজ বঙ্গবন্ধুর কারনে আমরা স্বাধীনতা স্বাদ ভোগ করতে পারছি। ঠিক যেই মুহুর্ত্বে বঙ্গবন্ধু কন্যা তার সঠিক দিক নির্দেশনায় রাষ্ট্র পরিচালনা করছে একাত্তরের পরাজিত শক্তিও কিন্তুু বসে নেই। তারা বার বার মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে। উগ্র মৌলবাদিরা ওই পরাজিত শক্তি বিরুদ্ধে আমরা ইউনিয়ন আওয়ামী লীগ সকলে মিলে বিজয়ের এই দিনে শপথ গ্রহন করি। এদিন সকাল ৮টায় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।








