বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগে সাজ্জাদ হোসেন লিটনকে সভাপতি, সৈয়দ আরফাত ইসলামকে সাধারন সম্পাদক ও ফরিদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন।
শুক্রবার (১৮ জুন) বিকেলে মধ্যম শাকপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষনা করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া মেনে ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন গুলাে করা হচ্ছে। অচিরেই বাকী ইউনিয়নের ওয়ার্ড গুলাের সম্মেলন শেষ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, সম্পাদক জনার্দ্দন চৌধুরী রঘু, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, আবদুর রউফ, অধ্যাপক মোঃ মুহসীন, সাইফুল ইসলাম,মুনছুর ,গিয়াস উদ্দীন সোহেল,মোঃ ইয়াছিন,টিটু,সেলিম মেম্বার প্রমূখ।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।








