নিউজটি শেয়ার করুন

শাকপুরা নৌকার পোস্টার ছিড়ে পুড়ানো অভিযোগ

চট্টগ্রাম ৮ আসন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পোস্টার ছিড়ে ও পুড়ে ফেলার অভিযোগ উঠেছে।

উপজেলার শাকপুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ করেছেন পঃ শাকপুরা কাজী বাড়ি সেন্টারের যুগ্ন আহবায়ক মোঃ মহিন উদ্দিন।

তিনি জানান, গত রাতে হিন্দু পাড়া হতে মোনাফের পুল পযর্ন্ত লাগানো পোস্টার গুলো ছেড়ে এবং পুড়ে ফেলে বিএনপির নেতাকর্মীরা। আ,লীগের মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদের নৌকা প্রতীকের পোস্টার ছিড়ে মাটিতে ফেলে রাখেন বলে জানান।

এ বিষয়ে শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মোনাফ জানান,পঃ শাকপুরা কাজী বাড়ি সেন্টারে লাগানো আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পোস্টার ছিড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে।

বিষয়টি দলীয় নেতাদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি।