Site icon CPLUSBD.COM

শাকপুরা লালচাঁদ বিহারে বর্ণাঢ্য আয়োজনে দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শাকপুরা লালচাঁদ বিহারের দায়ক-দায়িকাদেরেআয়োজনে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২৪ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল ১০ টায় অষ্ট পরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান বিহারাধ্যক্ষ শ্রীমৎ শীলপাল থেরোর সঞ্চালনায় ও শ্রীমৎ শীলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পঞ্চশীল প্রার্থণা করেন উপাসক জয়ন্ত বড়ুয়া।

এতে প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও দায়কসংঘ উপস্থিত ছিলেন।

বেলা ২ টায় কঠিন চীবর দান সভা শ্রীমৎ বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কীর্তনশিল্পী পরিতোষ বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় ও শিক্ষিকা শিপ্রা বড়ুয়া- পুলিশ কর্মকর্তা পিটু বড়ুয়ার যৌথ উপস্থাপনায় এতেেআশির্বাদক ছিলেন- ভদন্ত সোমানন্দ মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞাসার মহাস্থবির।

বিহারাধ্যক্ষ ভদন্ত শীলপাল থেরোর উদ্বোধনী বক্তব্যে এতে প্রধান জ্ঞাতি ছিলেন- ড.সংঘপ্রিয় মহাস্থবির।

প্রধান ধর্মদেশক ছিলেন- ভদন্ত এল অনুরুদ্ধ মহাস্থবির, ধর্মদেশক ছিলেন- ভদন্ত শরণসেন মহাস্থবির, ভদন্ত জ্ঞানরক্ষিত থেরো, ড. সুমনপ্রিয় থেরো, ভদন্ত বিশ্বমিত্র মহাথের, ভদন্ত আলোকমিত্র স্থবির, ভদন্ত জ্ঞানজিৎ থেরো, ভদন্ত প্রিয়বোধি ভিক্ষুসহ প্রাজ্ঞ ভিক্ষুসংঘ। বিহার কমিটির সহ সভাপতি সুকুল বড়ুয়ার স্বাগত বক্তব্যে এতে বিশেষ অতিথি ছিলেন- বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, ৪ নং শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ।

এতে বক্তব্য রাখেন- চট্রগ্রাম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুচারু বিকাশ বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা.কাজল কান্তি বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বিহার কমিটির সাধারন সম্পাদক দিপংকর বড়ুয়া, সহ সাধারন সম্পাদক শম্ভুমিত্র বড়ুয়া প্রমুখ।

সভা শেষে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থণাসহ মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘের অায়োজিত রাতব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।