বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে শাকপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে মিন্টু শর্মাকে সভাপতি ও দীপেন চক্রবর্তীকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ( ২৫ জুন ) সকালে প্রবর্তক পাইলট কন্যা বিদ্যাপীঠে সম্মেলনে এ কমিটি ঘোষনা করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন, দলের নানামুখী সাংগঠনিক অস্বাভাবিকতা দূরীকরণ, শক্তি বৃদ্ধি, নতুন নেতৃত্ব সৃষ্টি এবং জবাবদিহিমূলক রাজনীতি চর্চা প্রতিষ্ঠার লক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সকল ওয়ার্ডের সম্মেলন অচিরে শেষ হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার টানা তৃতীয়বারের মত দেশ পরিচালনার সুযোগ পেয়েছে। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এ দলের প্রতি বাঙালির আশা-প্রত্যাশা অনেক। একরাশ প্রত্যাশা পূরণের অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে সরকারের পাশাপাশি দলীয় দৃঢ়তা গুরুত্বপূর্ণ একটি বিষয়।
উপস্থিত ছিলেন শাকপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম, রুস্তম আলী, সাধারন সম্পাদক জনার্দ্দন চৌধুরী রঘু, চেয়ারম্যান আব্দুল মান্নান মােনাফ , আবদুর রউফ, নুরুল আলম নুরু , অধ্যাপক মো : মোহসীন,সাইফুল ইসলাম, সজল কান্তি চৌধুরী, ,আবুল মনছুর, মনছুর আলম বাবলা, গিয়াস উদ্দীন সােহেল,নেছারুল হক,মীর মুজিবুর হায়দার, সুভাষ চৌধুরী টাংকু, পংকজ শীল, নন্দন চৌধুরী, রেহেনা আকতার, ভালবাসা দাশ ও পুলক চক্রবর্তী প্রমূখ।
এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।








