নিউজটি শেয়ার করুন

শাপলাপুর ছড়ারঝিরি থেকে বালি উত্তোলনের প্রভাবে বৃষ্টিতে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক

হোবাইব সজীব,মহেশখালী: আবারও মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতেই পাহাড়ী ঢলে তলিয়ে গেছে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ছড়ারঝিরি যাওয়ার সড়কটি।

শনিবার (৭জুলাই) সকাল ১০ থেকে দুইটা পর্যন্ত প্রায় চার ঘন্টা মহেশখালীতে বৃষ্টিপাত রেকর্ড হয়। ভারী এ বৃষ্টিতে প্রধান প্রধান সড়কে পানি ছাপিয়ে গ্রামের অলি-গলিগুলোতে থৈ থৈ পানি দেখা যায়।

ছড়া থেকে একটি চক্র বালি উত্তোলন করে বিক্রি করার কারণে উপজেলার শাপলাপুর সাইটমারা সড়কটি ভেঙ্গে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানিয় ইউপি সদস্য দিল মোহাম্মদ দিলু।

এমন অসহনীয় দূর্ভোগ নিয়ে স্থানীয় কয়েকজন নেটিজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ জানিয়েছেন।

জানাগেছে, হঠাৎ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন জরুরি কাজে বের হওয়া মানুষ। অনেক বাড়ি-ঘর পানিতে ডুবে যায়। মুষলধারে বৃষ্টির পানিতে পয়োঃবর্জ্যে সয়লাব হয়ে যায়।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, যারা ছড়া থেকে বালি উত্তোলন করে জনদূর্ভোগ সৃষ্টি করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here