নিউজটি শেয়ার করুন

শারজার আল নাহদায় আল পাটেল রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

best news in chittagong

গতকাল শুক্রবার শারজার আল নাহদা কানতার রেস্টুরেন্টের পাশে নতুন লুলু মার্কেটের বিপরীতে আল পাটেল রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন দুবাই আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এবং হাটহাজারীর থানাধীন, গড়দুয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক চৌধুরী।

মো জয়নাল,মো আলাউদ্দীন এবং মো সালাউদ্দীন জানান যৌথ মালিকানাধীন এটি তাদের ৩য় নাম্বার শাখা। শুধুমাত্র বাংলাদেশীদের সুবিধার কথা চিন্তা করে তাদের এই শাখা শারজার আল নাহদায় উদ্বোধন করা হয়েছে এবং এই রেস্টুরেন্টের খাবারের মান পূর্বের রেস্টুরেন্টের ন্যায় ধরে রাখা হবে বলে আশা প্রকাশ করেন মালিকপক্ষ।

এছাড়াও মালিকপক্ষ আরো জানান কাস্টমারের সুবিধার্থে আশে-পাশে ফ্রি ডেলিবারির ব্যবস্হাও রাখা হয়েছে।