আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের ডেপুটি রুলার শেখ আহমেদ বিন সুলতান আল কাসিমি মারা গিয়েছেন।
শারজাহ মিডিয়া অফিসের জারি করা বিবৃতিতে বলা হয় যুক্তরাজ্যের লন্ডনে বৃহস্পতিবার(৯জুলাই) তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে ইতিমধ্যে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
শারজাহ এর বর্তমান শাসক শেখ ডঃ সুলতান বিন মুহাম্মদ আল কাসেমি শারজাহ নগরীর ডেপুটি রোলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার স্বজনদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেন এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে মৃতের আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স সহ আমিরাতের সাতটি প্রদেশের নেতারা ভিন্ন ভিন্ন বার্তার মাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।








