আমিরাত প্রতিনিধি: আধুনিক রাউজানের রূপকার, বার বার নির্বাচিত সাংসদ, রেলপথ সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এবিএম ফজলে করিম চৌধুরী এমপিকে সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে এক গণসংবর্ধনা দেয়া হয়।
শনিবার ( ৯ অক্টোবর) রাতে সারজার আল জুবায়ের ফার্ম হাউসে বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে তাকেঁ এই সংবর্ধনা দেয়া হয়।
বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মহিউদ্দিন মহিন, কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক আব্দুস সবুর, সেলিম উদ্দিন চৌধুরী,শেখ ফরিদ আহমেদ সিআইপি, আহমেদ আলি জাহাঙ্গীর, ব্যাংকার নুরুল ইসলাম, প্রকৌশলী মোরশেদ আলম, খোরশেদ জামান, নুরুন্নবী রওশন, মোহাম্মদ হামিদ আলী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিআইপি, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল,ব্যবসায়ী জুলফিকার ওসমান, ব্যবসায়ী নজরুল ইসলাম, এস এ মনির, এম এ মুসা, ওয়াহিবুল মোস্তাফা চৌধুরী, রাউজান সমিতি আজমান সভাপতি মোজাহের আলম, সেন্টাল ভয়েজ অব রাউজান সভাপতি মোহাম্মদ সাইদুল, সিরাজ দুল্লাহ, কাজী ওমর গণি, আবদুল কুদ্দুছ, আজিম সিকদারসহ অনেকে।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, আলহাজ্ব এবিএম ফজলে করিম চৌধুরী বৃক্ষরোপনে ও মৎস সম্পদ সম্প্রসারনে জাতীয় পুরুস্কার পেয়েছেন। কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম তথা দেশ ও জাতির কল্যাণে।
তারা আরো বলেন, তিনি শুধু রাউজানের নয়, তিনি চট্টগ্রাম তথা সারা দেশের কল্যাণে কাজ করতে সামর্থ রাখেন। তাই তাঁকে আরো বড় দায়িত্ব দেয়া হলে দেশ ও জাতির কল্যাণ হবে।

